শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাটোরে

সপ্তাহব্যাপী বইমেলা শুরু

নাটোর সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন

নাটোরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল তিনটায় কানাইখালী মাঠে মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, সমাজকর্মী সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ সভাপতি আফজাল আহমেদ। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর আহমেদ মাছুম।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত মেলা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন মেলার মঞ্চে শিক্ষার্থীদের জন্যে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেলায় ঢাকার ২৬টি প্রকাশনীসহ ৪০টি স্টলে বই প্রদর্শিত হচ্ছে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102