শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

মানুষের মস্তিষ্কে যন্ত্র বসানোর পরীক্ষায় নামছেন ইলন মাস্ক

আইটি ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

টেসলা ও স্পেসএক্সের সিইও এলন মাস্ক আবারও খবরের শিরোনাম হলেন। আর ৬ মাসের মধ্যেই নতুন চমক দিতে চলেছেন তিনি। কী সেই চমক? মাস্কের দাবি, তার সংস্থা নিউরোলিঙ্ক মানুষের মস্তিষ্কে কয়েনের আকারের চিপ প্রতিস্থাপন করে দেবেন। মূলত অসুস্থ রোগীদের মস্তিষ্কেই এই প্রতিস্থাপন করা হবে। এর মাধ্যমে মানব মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে জুড়ে দেওয়া যাবে। মাস্কের এমন দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। খবর রয়টার্স ও সিএনএন এর।

তবে এই ধরনের প্রতিস্থাপনের দাবি এবছরই প্রথম করল না মাস্কের সংস্থা। ২০২১ সালেই তারা জানিয়েছিল, তারা দুটি বাঁদরের মস্তিষ্কে এই চিপ প্রতিস্থাপন করে পরীক্ষা চালিয়েছে। এমনকী এই সংক্রান্ত একটি ভিডিও-ও শেয়ার করা হয়।

বুধবার সন্ধ্যায় নিউরোলিঙ্কের একটি অনুষ্ঠানে এই প্রসঙ্গে বক্তব্য রাখেন মাস্ক। তিনি জানিয়ে দেন, এই চিপ লাগানোর পিছনে প্রাথমিক লক্ষ্যই হল, দৃষ্টিহীন ও পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসা করা। জন্মান্ধদেরও এর সাহায্যে দৃষ্টি ফিরিয়ে দেওয়া যাবে বলে দাবি তার। সুস্থ করে তোলা যাবে পক্ষাঘাতে ভুগতে মানুষদেরও। আগামী দিন যে কৃত্রিম বুদ্ধিমত্তার হতে চলেছে, সেকথাও বলেন মাস্ক।

উল্লেখ্য, ২০১৬ সালে স্থাপিত ‘নিউরোলিঙ্ক’ নামের সংস্থাটি মানুষের মস্তিষ্কে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে কাজ করছে। প্রাথমিকভাবে বাঁদরের মস্তিষ্ক নিয়ে গবেষণা শুরু করে তারা। গত বছরই জানা যায়, বাদরটির মাথার ভেতরে ওই চিপ বসিয়ে সরু তার দিয়ে মস্তিষ্কের সঙ্গে সেটির যোগসূত্র তৈরি করা হচ্ছে।

তার ফলেই বাঁদরটি নিজের মাথাকে কাজে লাগিয়ে দিব্যি ভিডিও গেম খেলতে পারে! একটি বাঁদর অন্য একটি বাঁদরের সঙ্গে কীভাবে মনে মনে যোগাযোগ তৈরি করতে পারে, সেই দিকটি খতিয়ে দেখতেই মূলত সেটির মস্তিষ্কে ওই চিপ বসানো হয়েছে বলে দাবি করা হয়।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102