মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

মডেল-অভিনেত্রী

নতুন লুক নিয়ে অন্য এক রুনা খান

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩১৭ এই পর্যন্ত দেখেছেন

সম্প্রতি মডেল-অভিনেত্রী রুনা খানের নতুন লুক সবাইকে অবাক করেছে। নতুন লুকের ফটোসেশনের পর তাঁর গ্ল্যামার লুক নির্মাতাদের কাছে প্রশংসা পেয়েছে। রুনা খান কি নতুন কোনো সিনেমার জন্য এই লুক নিয়ে হাজির হচ্ছেন।

জবাবে গণমাধ্যমকে রুনা খান জানান, গল্পনির্ভর চলচ্চিত্রে অবশ্যই কাজ করতে চাই। সবকিছু চূড়ান্ত হলে নতুন কিছু কাজে আমাকে খুব শিগগিরই দেখা যাবে।


সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘বোধ’-এ দীপ্তি চরিত্রটি এরইমধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।


দীর্ঘ ১৪ বছর পর অমিতাভের পরিচালনায় কাজ প্রসঙ্গে রুনা খান বলেন, অমিতাভ ভাইয়ের সেই বিজ্ঞাপনচিত্রটির কাজের পর এত বছর লাগলো তার নতুন কোনো কাজ করতে। অমিতাভ রেজার নির্মাণে একটি টেলিকমের বিজ্ঞাপনে রুনা খান তুমুল আলোচনায় আসেন। রুনা খান নিজেও সেটিকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন।


সম্প্রতি রেড বিউটি অ্যান্ড সেলুনের মডেল হয়েছেন রুনা খান। নেটিজেনদের দৃষ্টি কেড়েছে রুনার ফটোশুটের ছবিগুলো।

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102