মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

রুশ প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেন যুদ্ধে উন্নত অস্ত্র ব্যবহার করা উচিত

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৫০ এই পর্যন্ত দেখেছেন

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সশস্ত্র বাহিনীর নতুন উন্নত অস্ত্র পদ্ধতি ব্যবহার করা উচিত বলে মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু। তিনি বলেন, ‘বিশেষ সামরিক অভিযানে প্রতিশ্রুতিশীল সিস্টেমের আধুনিকীকরণ ও উদ্ভাবন অব্যাহত রাখা এবং তাদের ব্যবহার করা প্রয়োজন।’

আজ বুধবার জ্যেষ্ঠ জেনারেলদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র শোইগু। খবর আলজাজিরার।

কী ধরনের উন্নত অস্ত্র ব্যবহার করা হবে তা উল্লেখ না করলেও আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র হামলার উন্নয়নে নতুন উপায় নিয়ে জেনারেলদের সঙ্গে আলোচনা করতে চান রুশ প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে অস্ত্র ব্যবহারের নতুন উপায় পরীক্ষা করা হচ্ছে। তবে এ বিষয়েও স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

শোইগু বলেন, ইউক্রেনে টর্নেডো-এস ও উচ্চ ক্ষমতার ‘মালকা’ আর্টিলারি সিস্টেমের মতো দূরপাল্লার রকেট সিস্টেম ব্যবহার করে কাউন্টার-ব্যাটারি ফায়ার উন্নত করা হচ্ছে। এটি কার্যকরভাবে বিদেশি রকেট ও আর্টিলারি সিস্টেমে আঘাত করা সম্ভব করে তুলবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের ৯ মাস গড়ালেও এখনো রাশিয়ার এ অভিযান শেষ হয়নি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102