সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

বাংলাদেশ সবসময় ভারতের কাছ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার পায়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৫০ এই পর্যন্ত দেখেছেন

প্রতিবেশী রাষ্ট্রসমূহের জন্য থাকা নীতির আওতায় বাংলাদেশ সবসময় যে কোনো বিষয়ে ভারতের কাছ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার পায় বলে উল্লেখ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার (৩০ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বৈঠকে বাংলাদেশকে ভারতের ‘খুব ভালো বন্ধু’ উল্লেখ করে হাইকমিশনার বলেন, এ অঞ্চলে সন্ত্রাস দমনে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে।

বাংলাদেশ কখনোই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেন, সন্ত্রাসের কোনো ধর্ম ও সীমানা নেই। আওয়ামী লীগ কখনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না এবং বাংলাদেশের মাটিকে কখনোই এ উদ্দেশে ব্যবহার করতে দেয় না।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত আলোচনার মাধ্যমে তিস্তা নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত সব সমস্যার সমাধান করতে পারে।

এসময় ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশের ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান জানান শেখ হাসিনা।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানান প্রণয় ভার্মা।

দুই প্রতিবেশী দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সহজতর করার লক্ষ্যে ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্বমূলক চুক্তি (সিইপিএ) নিয়েও বৈঠকে শেখ হাসিনা এবং প্রণয় ভার্মা আলোচনা করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102