শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। ভবিষ্যতের রূপকল্পের বাংলাদেশ গড়তে হলে ঔপনিবেশিক আমল থেকে চলা মুখস্থ নির্ভর আর পরীক্ষায় উগড়ে দেয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে চলবে না। বরং শিক্ষাকে আনন্দময় করতে হবে। সমস্যা সমাধানে দতা বাড়াতে হবে। আত্মশক্তিতে বলীয়ান হতে হবে।

বুধবার (৩০ নভেম্বর) বেসরকারি স্টেট বিশ্ববিদ্যালয়ের (এসইউবি) স্থায়ী ক্যাম্পাস রূপগঞ্জের কাঞ্চনে ষষ্ঠ সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷

দীপু মনি বলেন, রূপকল্প ২০৪১ বাস্তবায়নে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। উচ্চ শিক্ষার জন্য কৌশলগত পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এজন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে। মানের দিক দিয়ে দেশের অনেক বিশ্ববিদ্যালয় এগিয়েছে বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শুরুর সময় অনেকের মনে অনেক অনিশ্চয়তা ছিল। কিন্তু অল্প সময়ের ব্যবধানে শিক্ষার মানের দিক থেকে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় এগিয়েছে।

রাষ্ট্রপতি ও এসইউবি’র চ্যান্সেলর মো. আবদুল হামিদের সম্মতিক্রমে শিামন্ত্রী দীপু মনি সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন। এবার সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম।

স্টেট ইউনিভার্সিটি প্রসঙ্গে তিনি বলেন, স্টেট ইউনিভার্সিটি মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে বদ্ধপরিকর। এই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিণ, বাজার চাহিদার সঙ্গে শিক্ষার যোগসূত্রতা, সচেতনতা ও মূল্যবোধসহ নানা বিষয়ে অগ্রগামী ভূমিকা পালন করছে। নতুন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এই ধরনের সমাবর্তনে আসলে আমার ভালো লাগে কারণ তারুণ্যের উচ্ছ্বাসটা টের পাই। তরুণেরাই ভবিষ্যৎ। তারাই নেতৃত্ব দিয়ে দেশকে সঠিক গন্তব্যে পৌঁছে দেবে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা সৈয়দ মনজুরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ এম শামীম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ারুল কবির বক্তব্য দেন। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. নওজিয়া ইয়াসমীন, রেজিস্ট্রার ড. সাজিদ বিন দোজা, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, তিন অনুষদের ডীন, শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রীর উপস্থিত ছিলেন।

দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের নিরলসভাবে সততার শক্তি নিয়ে কাজ করে যাওয়ার দৃষ্টান্ত তুলে ধরে তরুণদের উদ্দেশে সমাবর্তন বক্তা সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, এ মানুষদের কাছ থেকে আত্মশক্তির পাঠ গ্রহণ করুন। নিঃশব্দে, লক্ষ্য স্থির করে, নিজের সঙ্গে কোনো বিবাদে না জড়িয়ে, শুধু এগিয়ে যান। আত্মশক্তিতে বলিয়ান হন।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ এম শামীম বলেন, যোগাযোগে বিশেষ দতা অর্জন করতে হবে। বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখার পাশাপাশি কঠোর পরিশ্রম করতে হবে। সৎ থাকতে হবে। বাবা-মাকে সম্মান করতে হবে। পৃথিবীর যেখানেই কাজ করো দেশকে ভালোবাসোতে হবে। মানুষকে ভালোবাসোতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ারুল কবির বলেন, আমরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ আর চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে যেমন শিক্ষা ব্যবস্থা সাজিয়েছি তেমনি ভুলে যাইনি আমাদের মুক্তিযুদ্ধ ও জাতীয় চেতনার ইতিহাস ঐতিহ্যের কথা। আমাদের শিক্ষার্থীরা গুগলসহ সব জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি আমাদের জন্য গর্বের।

বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ সমাবর্তনে তিনটি অনুষদের মোট ১ হাজার ৮২৫ জন ছাত্র-ছাত্রীকে সনদ প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন বিষয়ে পারদর্শিতা ও ফলাফল অর্জনকারী মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মাননা পদক প্রদান করা হয়।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102