মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

মেসির হাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৪৮২ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ছুটছেন লিওনেল মেসি। পেছনে মেসির দিকে তাকিয়ে আছেন প্রতিপক্ষের এক খেলোয়াড়। এমন একটি ছবি সম্প্রতি টুইটারে শেয়ার করেছে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগ।

মেসির হাতে বাংলাদেশের পতাকার এই ছবি বাংলাদেশি সমর্থকদের মন কেড়েছে। সামাজিক যোগযোগমাধ্যমেও তা ভাইরাল হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘লিওনেল মেসি বাংলাদেশ।

তবে বাংলাদেশের ভক্তদের উদ্দেশে মেসির হাতে লাল-সবুজের পতাকাটি এডিট করে লাগানো হয়েছে। মেক্সিকোরর বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়কের গোল উৎসবের ছবি এটি। সেখানেই ফটোশপ করে বসিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পতাকা।

ছবি-টুইটার

গত শনিবার রাতে মেক্সিকোকে ২-০ গোলে হারানোর পর রাজধানীতে মিছিল করে আর্জেন্টিনা ভক্তরা। বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের এই উল্লাসের খবর পৌঁছে গেছে বিশ্বফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা পর্যন্ত। তারা বাংলাদেশি ভক্তদের এই উল্লাসের ভিডিও পোস্ট করেছে টুইটারে। ভিডিওর ক্যাপশনে ফিফা লিখেছে, ‘এটাই হলো ফুটবলের শক্তি। আর্জেন্টাইন ভক্তরা মেসির দেওয়া গোল উদ্‌যাপন করছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102