সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :

কাতার সফর শেষে

দেশে ফিরলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

কাতার সফর শেষে রোববার (২৭ নভেম্বর) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (২৮ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ukbdtv

সাক্ষাৎকালে তারা দু’দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যতে এ সম্পর্কের ক্রমাগত উন্নতির বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এছাড়া সফরকালে সেনাপ্রধান কাতার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

গত ৬ জুন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে বাংলাদেশে আসেন কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আল-আকীল আল-নাবেত। দেশের ৮২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন।

ukbdtv

সেনাবাহিনী প্রধানের উদ্যোগে কাতার সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সার্বিকভাবে দেশের উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102