শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কাতার বিশ্বকাপ-২০২২

কোরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে ঘানা

খেলাধুলা ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে ঘানা। এমন জয়ে দলের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ কুদুস। অপর গোলটি করেন মোহাম্মদ সাদিসু। এদিকে কোরিয়ার হয়ে দুটি গোলই করেন চো গুয়ে-সুং।

ঘানা তাদের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে দারুণ খেলেও ৩-২ গোলে হেরেছিল। আজ সেই একই ব্যবধানে জয় তুলে নিলো তারা। অন্যদিকে দক্ষিণ কোরিয়া তাদের প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। আজ তারা হেরে গেল।

কুদুসের গোলে আবার এগিয়ে গেল ঘানা:

ম্যাচের ৬৮ মিনিটে ঘানার কুদুস জোড়া গোল পূর্ণ করেন। তাতে তাদের দল এগিয়ে যায় ৩-২ ব্যবধানে।

গুয়ে-সুং এর জোড়া গোলে সমতা ফেরালো দ. কোরিয়া:

বিরতির পর জোড়া গোল করে সমতা ফেরান দক্ষিণ কোরিয়ার চো গুয়ে-সুং। তিনি ম্যাচের ৫৮ ও ৬১ মিনিটে গোল দুটি করেন (২-২)

সালিসু-কুদুসের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলো ঘানা:

২৪ ও ৩৪ মিনিটে সালিসু ও কুদুসের করা গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে ঘানা। বলের ৫৯ শতাংশ দখল ছিল ক্যামেরুনের কাছে। আর ৪১ শতাংশ ছিল ঘানার কাছে।

৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ঘানা। এ সময় বামদিকে ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে জর্ডান আয়েউর উড়িয়ে মারা বল ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে কোনোরকমে মাথা ছোঁয়ান মোহাম্মদ কুদুস। বল তার মাথা ছুঁয়ে জালে প্রবেশ করে (২-০)

২৪ মিনিটের মাথায় এগিয়ে যায় ঘানা। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে উড়িয়ে মারা বল বক্সের মধ্যে পেয়ে যান মোহাম্মেদ সালিসু। তিনি খুব কাছ থেকে বাম পায়ের শটে বল জালে জড়ান। ভিএআর চেকেও টিকে যায় গোলটি (১-০)

দুই কর্নারের পর কোরিয়ার সুযোগ মিস:

ম্যাচের সপ্তম মিনিটে ও অষ্টম মিনিটে দুটি কর্নার পায় দক্ষিণ কোরিয়া। সপ্তম মিনিটের কর্নার থেকে সুবিধা আদায় করতে না পারলেও অষ্টম মিনিটের কর্নার থেকে গোলের সুযোগ তৈরি হয়েছিল। এ সময় কর্নার থেকে সন হিউং-মিনের ক্রসে হেড নিয়েছিলেন কিম মিন-জে। কিন্তু তার নেওয়া হেড বাম পাশ দিয়ে চলে যায়।

বিশ্বকাপের এইচ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঘানা ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে ম্যাচটি। যা সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

দক্ষিণ কোরিয়ার একাদশ:
কিম সেউং-গিউ, কিম ইয়ং-গুওন, কিম মিন-জে, কিম জিন-সু, কিম মুন-হোয়ান, জিওং উ-ইয়ং, জুং উ-ইয়ং, হোয়াং ইন-বিওম, চো গুয়ে-সুং, সন হিউং-মিন ও কওন চ্যাং-হুন।

ঘানার একাদশ:
লরেন্স আটি জিগি, মোহাম্মদ সালিসু, ড্যানিয়েল আমর্তে, গিডিয়ন মেনসাহ, তারিক ল্যাম্পটে, সালিস আব্দুল সামেদ, মোহাম্মদ কুদুস, থমাস পার্টি, ইনাকি উইলিয়ামস, জর্ডান আয়েউ, আন্দ্রে আয়ু।

নিজেদের প্রথম ম্যাচে ঘানা দারুণ খেলে পর্তুগালের সঙ্গে ৩-২ গোলে হার মানে। আর দক্ষিণ কোরিয়া দারুণ খেলে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে হেড টু হেডে ৪-৩ এ এগিয়ে ঘানা। তবে সবগুলো ছিল প্রীতি ম্যাচ। ১৯৮২ সালে প্রথমবার মালয়েশিয়ায় মুখোমুখি হয়েছিল দল দুটি। আর সবশেষ দেখা হয়েছিল ২০১৪ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে। ওই দেখায় জর্ডান আইয়ুর হ্যাটট্রিকে ৪-০ গোলে জিতেছিল ঘানা।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102