সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :

কাল বাজারে আসছে

দুই ও পাঁচ টাকার নতুন নোট

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন দুই ও পাঁচ টাকার নোট। নতুন মুদ্রিত নোটে সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের সই রয়েছে।

অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাউন্টার থেকেও নতুন দুই টাকার নোট ইস্যু করা হবে। তবে নতুন দুই টাকার নোটে অর্থসচিবের সইটা শুধু নতুন।

নতুন নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই থাকবে। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102