রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

জালালাবাদ এসোসিয়েশনের

আমেরিকা কমিটির সভাপতির সাথে ইউকে কমিটির মতবিনিময়

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৭৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যে সফররত আমেরিকা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খানের সাথে জালালাবাদ এসোসিয়েশন ইউকে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সাফি আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্ছিত ছিলেন সাবেক সাংসদ ও বিরোধীদলীয় চিফ হুইপ সেলিম উদ্দিন, সংগঠনের প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, উপদেষ্টা ড: আলা উদ্দিন, মাহমুদ হাসান এমবিই, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিস্টাতা সেক্রেটারি ও বিশিষ্ট লেখক নজরুল ইসলাম বাসন, মারুফ আহমদ চৌধুরী, ব্যরিসটার মাসুদ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি এম এ মুনিম ওবিই, লেখক, কবি আবুল কালাম আজাদ ছোটন, সাংবাদিক মাহবুবুর রহমান, কাউন্সিলর রিতা বেগম। টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, বাংলাদেশ থেকে আগত ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া‘র নির্বাহী পরিচালক নাজমুল হক।

বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক ও জালালাবাদ এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, ট্রেজারার আবদুল ওদুদ দীপক, জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রেস পাবলিসিটি সেক্রেটারি সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ইটালি জালালাবাদের সাবেক সভাপতি অলি উদ্দিন শামীম, জালালাবাদ এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী সদস্য ময়নুল হক, মোস্তাফিজুর রহমান, কাউন্সিলর কামরুল হাসান মুন্না, আসাদ আহমদ।

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আব্দুল করিম নাজিম, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন, বৃন্দাবন কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি সাংবাদিক আলাউর রহমান অলি, তরুণ সংগঠক দিলাল আহমেদ, কমিউনিটি নেতা হাবিবুর রহমান ময়না, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল শফিক, জুবায়ের আহমদ, মোহাম্মদ রেজাউল করিম মৃধা এবং ফজলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে যুক্তরাজ্য সফরত আমেরিকা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নব নির্বাচিত স্পিকার শফি আহমদ এবং ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া‘র নির্বাহী পরিচালক নাজমুল হককে জালালাবাদ এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।

আমেরিকা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান অনুষ্ঠান আয়োজকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং আমেরিকা সফর করার আমন্ত্রণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল কুদ্দুস।

সংগঠনের সহ-সভাপতি, বিসিএ’র প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই-র সমাপনী বক্তব্যের পর উপস্থিত অতিথিবৃন্দ সান্ধ্য ভোজে অংশ নেন।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102