বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সোমবার সকাল ৬টা থেকে সারাদেশে ‘কঠোর লকডাউন’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

হৃদয় মজুমদার, ঢাকা: করোনা মোকাবিলায় আগামী সোমবার সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন জারি থাকবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সরকারি ও বেসরকারি সব অফিস বন্ধ থাকবে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

এ ছাড়া জরুরি পণ্য পরিবহন ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য যানবাহন চলাচল করতে পারবে এবং গণমাধ্যম লকডাউনের আওতামুক্ত থাকবে।এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আগামীকাল শনিবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলে শুক্রবার রাতে গণমাধ্যমকে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102