সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

হাইকোর্ট

ঋণখেলাপিরা আইনের চেয়ে শক্তিশালী নয়

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

দেশের সর্বোচ্চ বিচারালয় হাইকোর্ট বলেছেন, ঋণখেলাপিরা আইনের চেয়ে শক্তিশালী নয়। তাহলে ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন। হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে খেলাপি হচ্ছে, আপনারা ধরছেন না কেন?

রবিবার (২৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) উদ্দেশ করে এসব কথা বলেন। শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির মামলায় ব্যাংকটির সাবেক কর্মকর্তা এ এস এম হাসানুল কবিরের জামিন বাতিল চেয়ে আবেদনের শুনানির সময় আদালত এ মন্তব্য করেন।

দুদক রাঘববোয়ালদের নয়, শুধু চুনোপুঁটিদের ধরতে ব্যস্ত বলেও মন্তব্য করে হাইকোর্ট আরও বলেন, যারা বড় বড় ঋণখেলাপি তারা কি বিচারের ঊর্ধ্বে থাকবে? যারা অর্থশালী তারা কি ধরাছোঁয়ার বাইরে থাকবে?

২০১৩ সালে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতি মামলা হয়। কিন্তু এতোদিনে মামলাটির তদন্ত শেষ না হওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এম এ আজিজ খান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102