সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

শহীদ ডা. মিলন দিবস আজ

সমাধিতে ড্যাবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন
১৯৯০ সালের ২৭ নভেম্বর এরশাদবিরোধী গণঅভ্যুত্থানে নিহত চিকিৎসক নেতা ডা. শামসুল আলম খান মিলনের বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) সহ বিভিন্ন সংগঠন। রবিবার (২৭ নভেম্বর) সকালে ড্যাবের একটি প্রতিনিধি দল ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ডা. মিলনের সমাধি ও ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সংলগ্ন শহীদ ডা. মিলন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের নেতৃত্বে এসময় ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, অধ্যাপক ডাঃ কামরুল হাসান সরদার, ডাঃ আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ মোহাম্মদ ফখরুজ্জামান, ডাঃ মোঃ রুস্তম আলী মধু, ডাঃ মোঃ রেজোয়ানুর রহমান সোহেল, ডাঃ মোঃ হাসনাত সুমন, ডাঃ একেএম কবির আহমেদ রিয়াজ, ডাঃ মোঃ মাহবুবুর রহমান রিপন, ডাঃ মোঃ জিয়াউর রহমান, ডাঃ মোঃ জুনায়েদের রহমান লিখন, ডাঃ মোঃ সাইফুল ইসলাম শাকিল, ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ডা. মিলনের মাগফিরাত কামনায় মুনাজাত করেন। উল্লেখ্য, ১৯৯০ সালের আজকের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ডা. মিলন। তার রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয় এবং ছাত্র-গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের পতন ঘটে। সেই থেকে প্রতিবছর দেশের বিভিন্ন রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালন করে আসছে। ডা. শামসুল আলম খান মিলন তৎকালীন বিএমএর নির্বাচিত যুগ্ম সম্পাদক, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও কলেজের বায়োকেমিস্ট বিভাগের প্রভাষক ছিলেন। তিনি পেশাজীবী ও রাজনৈতিক নেতাদের কাছে ছিলেন প্রিয়জন ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102