শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ছাতকে র‍্যালী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন


সেলিম মাহবুব (ছাতক): ছাতকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাতক পৌর আওয়ামী লীগের উদ্যোগে র‍্যালী, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র সম্বলিত ফেস্টুন, ব্যানার, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে শহরে এক বর্নাঢ্য র‍্যালী করেছে আওয়ামী লীগ । র‍্যালী শেষে শহরের কাস্টম রোডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়ার সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য বাবুল রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক চান মিয়া চৌধুরী, আনিছুর রহমান চৌধুরী সুমন, সদস্য সাব্বির আহমদ, কালিদাস পোদ্দার, নিতাই রায়, রুয়েল চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর আছাব মিয়া, সুলেমান মিয়া, কুতুব আহমদ, ইশতিয়াক রহমান তানভীর, আব্দুল্লাহ মিয়া, যুবলীগ নেতা কুহিন চৌধুরী,জসিম আহমদ, রইছ আহমদ, শামীম চৌধুরী, ফাবিল আহমদ পাবেল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম, যুবলীগ নেতা আরজ মিয়া, ফজলু মিয়া মেম্বার, ছাত্রলীগের মাহবুব আলম, রেজওয়ান আহমদ, নয়ন দাস অপু প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল আজাদ, ফররুখ আলম, মীর আজম, আলা উদ্দিন, হেড়াই মিয়া, নূর উদ্দিন, সাবেক কাউন্সিলর নওশাদ মিয়া, আফজাল হোসেন, আব্দুল মোনায়েম, সোহেল মাহমুদ,বখতিয়ার হোসেন, মিনহাজ তাপস, আব্দুল মালিক মেম্বার, আলমগীর হোসেন, যুবলীগ নেতা কামরুল ইসলাম কাজল, পীযুষ দাস, মঞ্জু মিয়া, বিকাশ কর, কামাল আহমদ, শাহ আলম, কামরুল হাসান শাওন, লাভলু আহমদ, ইকবাল মিয়া, আব্দুল কুদ্দুস শিবলু, সুমন খান, ছাত্রলীগের টুটুল আহমদ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102