বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

তিন ভারতীয়সহ আটক ১২

বাস থেকে ৬৩৭ ভরি সোনা উদ্ধার

খেলাধুলা ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

ঢাকার কেরানীগঞ্জে পূর্বাশা ও রয়েল পরিবহনে অভিযান চালিয়ে ৬৩৭ ভরি সোনা উদ্ধার করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করে। এর আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। অভিযানে তিন ভারতীয়সহ ১২ জনকে আটক করা হয়।

শুক্রবার (২৬ নভেম্বর) দিনগত গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালের সামনে তল্লাশি চালিয়ে এ সোনা উদ্ধার ও চোরাচালানকারীদের গ্রেপ্তার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক সানজিদা খানম এ অভিযানে নেতৃত্ব দেন। শনিবার (২৬ নভেম্বর) কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার মাজার রোড (গাবতলী) থেকে বাবুবাজার ব্রিজ হয়ে দর্শনাগামী পূর্বাশা পরিবহন ও রয়েল পরিবহন দুটি এসি বাসে যাত্রীদের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হতে পারে।

গোয়েন্দাদের একটি দল শুক্রবার রাত ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় বাস দুটি থামিয়ে তল্লাশি করে। প্রাথমিকভাবে সন্দেহভাজন যাত্রীরা তাদের কাছে সোনা থাকার কথা অস্বীকার করেন।

পরে সন্দেহভাজন যাত্রীদের শরীরে সোনা আছে কি না, তা নিশ্চিত হতে পার্শ্ববর্তী ঝিলমিল হাসপাতালে নিয়ে এক্স-রে করা হয়। এতে ১২ যাত্রীর মধ্যে পাঁচজনের পায়ুপথে এবং সাতজনের লাগেজের হ্যান্ডলবার, মানিব্যাগ, কাঁধব্যাগে সাত কেজি ৪৩২ গ্রাম বা ৬৩৭ ভরি সোনা উদ্ধার করা হয়। আটকদের দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102