রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

কাতার বিশ্বকাপ-২০২২

বিশ্বকাপ থেকে বিদায় নিল কাতার

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

বিশ্বকাপ থেকে এত দ্রুত স্বাগতিক দেশ বিদায় নিবে সেটা হয়ত স্বপ্নেও ভাবেনি কেউ। তবে কাতার বিশ্বকাপে খেলা হওয়ায় কাতারের শক্তি সামর্থ্যের কারণে প্রায় সবাই অনুমান করেছিল বিশ্বকাপের গ্রুপ থেকেই বিদায় নিবে কাতার। সবার আশঙ্কা শেষ পর্যন্ত সত্যিই হলো। বিশ্বকাপ শুরু মাত্র ৬ দিনের মাথায় নিজ দেশে হওয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল কাতার। সেই সাথে অনেক লজ্জারও রেকর্ড গড়েছে তারা।

সেনেগালের বিপক্ষে ৩-১ গোলে হারের পর অনেক যদি কিন্তুর সমীকরণে কিছুটা হলেও দ্বিতীয় রাউণ্ডে ওঠার সমীকরণ টিকে ছিল কাতারের। কিন্তু ইকুয়েডর ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ ড্র হওয়াতে সেই সামান্য সম্ভাবনাটুকুও শেষ হয়ে গেল মধ্যপ্রাচের তেল ও গ্যাস সমৃদ্ধ দেশটির।

দুই ম্যাচে কাতারের পয়েন্ট শূন্য। অন্যদিকে নেদারল্যান্ডস ও ইকুয়েডর দুই দলেরই পয়েন্ট ৪ করে। যে কারণে শেষ ম্যাচে যদি নেদারল্যান্ডসের বিপক্ষে জয়লাভও করে কাতার সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ৩; যা দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য যথেষ্ট নয়। বিশ্বকাপের ইতিহাসে কাতারই প্রথম স্বাগতিক দেশ যারা মাত্র ২ ম্যাচ পরেই বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার লজ্জার রেকর্ড গড়লো।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102