রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রক্তহীন শরীরের শিরা তৈরি -অধ্যাপক ড. মীজানুর রহমান ইতিহাসের নতুন সন্ধিক্ষণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের অংশগ্রহনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন রহস্যময় নীরবতা? ​- মানিক লাল ঘোষ স্কটিশ এমপি ফয়ছল চৌধুরীর জনসেবা নিয়ে ভাবনা সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও সিলেটের তথ্য পত্রিকার প্রকাশকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত অপরাধীর কোনো দল নেই—- মীর হেলাল উদ্দীন এমপি পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত

কবি রোকসানা পোয়েটসপিডিয়া সম্মাননায় ভুষিত

শহিদুল ইসলাম, সিলেট
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

ফেন্চুগন্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ কালাম আজাদ বলেছেন, কবি রোকসানা হক ঠিক নারীবাদী নন। নির্দিষ্ট করে বলতে গেলে তাঁকে মানবতাবাদী কবি বলতে হয়। তিনি আপামর বাংলার সমস্ত ঐতিহ্যকে ধারণ করে মানবের মুক্তির কবিতা লিখে চলেছেন।

কবি রোকসানা হক’কে পোয়েটসপিডিয়া জীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বুধবার সন্ধ্যায় ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে পোয়েটসপিডিয়া বাংলা রাইটার্স ক্লাব আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে কবি রোকসানা হককে জীবন সম্মাননা প্রদান করে।

অনুচিন্তন, জীবন সম্মাননা- কবি রোকসানা হক- সাহিত্য ও জীবনদর্শন’ শিরোনামে উক্ত অনুষ্ঠানে কবি রাহনামা শাব্বীর চৌধুরীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-এলাহী।

মাছুমা টফি একা’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমদ, সহকারী অধ্যাপক জান্নাত আরা খান পান্না, সহযোগী অধ্যাপক রাহেনা হক, কবি ও শিক্ষক ইশরাক জাহান জেলী, কবি সাবেক অধ্যক্ষ সেনুয়ারা আক্তার চিনু।

কবি রওশন আরা বাঁশি, ছয়ফুল আলম পারুল, এখলাসুর রহমান ডাক্তার লোকমান হেকিম, বৃক্ষ প্রেমিক আব্দুল আফতাব, কবি শিপারা বেগম শিপা, মিহির মোহন, রিপন আহমেদ, প্রিন্সেস সোহেনা আক্তার হেনা, জুবের আহমদ সার্জন, আহমেদ সালেহ, দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমশাদ, জালাল জয়,ইফতেখার শামীম, অনিক প্রধান, তোফায়েল আহমেদ জুম্মন, ফারিয়া নাহার, উম্মে সালমা খান, আবুল আহমেদ, তাপাদার জান্নাতুল জাহরা, মকসুদ আহমেদ লাল, এমদাদ হোসেন, জাহানারা আক্তার লিলি, মাহফুজা আনিকা সুমাইয়া, সমর বড়ুয়া চৌধুরী, উৎফল বড়ুয়া, শহিদুল ইসলাম, মাহবুবা বেগম, বিশ্বনাথ দত্ত প্রমূখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102