মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

তেতুলিয়ায়

মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মো; জুয়েল (২৪) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবক জুয়েল তেতুলিয়া ইউপির অন্তর্গত কলোনী পাড়া গ্রামের আ. গফুরের ছেলে।

বৃহস্পতিবার  দুপুরে তেঁতুলিয়ার সদর ইউনিয়নের শতদল আদর্শগ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ দণ্ডাদেশ প্রদান করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া ইউনিয়নের কলোনীপাড়া শতদল আদর্শ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় জুয়েল মাদকদ্রব্য (গাঁজা) সংরক্ষণ ও সেবনের কথা স্বীকার করায় তাকে তাৎক্ষণিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে তাকে ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102