মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ নূরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব পুনর্গঠনে কমিটি গঠিত বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যানকে

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা

সিলেট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণকালে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট -চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট- চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক  শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক  উৎফল বড়ুয়া, তমাল বড়ুয়া, সালমা বেগম সুমি, সদস্য শাম্মি বেগম, প্রীতম বড়ুয়া, আঁখি বেগম প্রমুখ।

উল্লেখ্য্য রোববার (২০ নভেম্বর)  সিলেট জেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

দায়িত্ব গ্রহণ শেষে সিলেট জেলা পরিষদে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, সকলের সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে জেলা পরিষদের মাধ্যমে সিলেটের সামাজিক উন্নয়নে তার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

২৬ সেপ্টেম্বর সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দকালে চেয়ারম্যান পদে অন্য কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সিলেট জেলা প্রশাসক ও সিলেট জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর বিধান অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা মো. মজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট মোঃ নাসির উদ্দিন খানকে নির্বাচিত ঘোষণা করেন।

গত ১৪ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অন্যান্য জেলা পরিষদ চেয়ারম্যানদের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102