মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনে হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

ইউক্রেনে হেলিকপ্টার পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনের প্রতিরোধে সহযোগিতার অংশ হিসেবে সী কিং নামের হেলিকপ্টার সরবরাহ করা হবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, তিনটি হেলিকপ্টার সরবরাহ করবে যুক্তরাজ্য। ফেব্রুয়ারিতে রুশ আক্রমণ শুরুর পর এই প্রথম পাইলটচালিত উড়োজাহাজ ইউক্রেনে পাঠাচ্ছে দেশটি।

বেন ওয়ালেস বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার কাছ থেকে দখলমুক্ত করা ভূখণ্ড রক্ষায় ইউক্রেনকে সহযোগিতায় অতিরিক্ত ১০ হাজার কামানের গোলা সরবরাহ করা হবে।

নরওয়ে সফরে থাকা বেন ওয়ালেস বলেন, ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অটল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ভূখণ্ড রক্ষায় সহযোগিতা করবে এসব অতিরিক্ত গোলা।

চলতি সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক কিয়েভ সফরে ৫০ মিলিয়ন পাউন্ড নতুন প্রতিরক্ষা সহযোগিতা ঘোষণার এই হেলিকপ্টার পাঠানোর ঘোষণা দিলেন বেন ওয়ালেস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102