মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

প্রি-ওপেনিং সেশন ছাড়াই পুঁজিবাজারে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৮৫ এই পর্যন্ত দেখেছেন

পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। এক্ষেত্রে লেনদেনের আগে শেয়ার কেনা-বেচার অর্ডার দেওয়ার জন্য রাখা প্রি-ওপেনিং সেশন বাতিল করেছে বিএসইসি। ফলে, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে দেশের পুঁজিবাজারে কোনো প্রি-ওপেনিং সেশন থাকছে না।

বুধবার (২৩ নভেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নতুন সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে লেনদেনের সময় সকাল ১০টা থেকে একটানা ২.২০টা পর্যন্ত চলবে। এরপর বেলা ২.২০ থেকে ২.৩০টা পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন চালু হবে।

এর আগে সকাল ৯.৫৫টা থেকে ১০টা পর্যন্ত যে প্রি-ওপেনিং সেশন রাখা হয়েছিল, তা বাদ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

নিউজ/ এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102