শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজশাহী পুলিশ লাইন্সে আইজিপি

সবাই মিলে কাজ করলে মাদকের করাল গ্রাস থেকে মুক্তি সম্ভব

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৬৭ এই পর্যন্ত দেখেছেন

দেশে আগুন-সন্ত্রাস করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স একাডেমিতে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জিরো টলারেন্স ঘোষণার পর থেকে দেশের জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সম্ভব হয়েছে। সবাই মিলে কাজ করলে মাদকের করাল গ্রাস থেকে মুক্তি সম্ভব।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। অচিরেই জঙ্গিবাদের মতো করে মাদককেও নির্মূল করা হবে। শুধু সাধারণ জনগণই নয়, মাদকের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তাকেও ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মাদককে শুধুমাত্র পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে না। এটি সামাজিক সমস্যা। তাই সামাজিকভাবেই দূর করার চেষ্টা করতে হবে। আমাদের শক্তির উৎস জনগণ। জনগণের একমাত্র সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই মাদক সমস্যার সমাধান সম্ভব।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার, বিট পুলিশিং রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল খালেক, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৫ অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল রিয়াজ শাহরিয়ার, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল হোসেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102