

মৌলভীবাজার জেলা বিএনপি’র অর্থ সম্পাদক ও মৌলভীবাজার পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান এর আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৫৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সোমবার বাদ যোহর মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে পথ শিশু ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করে মৌলভীবাজার পৌর বিএনপি।
পৌর বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিল আনিসুজ্জামান বায়েছ এর সঞ্চালনা
খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মতিন বকস্, পৌর বিএনপি সাবেক সভাপতি আব্দুল হক, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, জেলা মহিলা দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহানারা বেগম, জেলা যুবদলের তথ্য যোগাযোগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুয়েল বক্স, জেলা জাসাস এর যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহান আহমদ, পৌর সেচ্ছাসেবকল দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসহাক আহমদ রাহিন, সহ -সাধারণ সম্পাদক শেখ মোঃ ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমীন সহ জেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি ইয়াওর আহমদ।

এ সময় আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, সুস্থ্যতা কামনা এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোক সহ মরহুম সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করা হয়।