মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অলিম্পিকের আদলে

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৮৩ এই পর্যন্ত দেখেছেন

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে অলিম্পিকের আদলে। ক্রিয়েটিভ ডিরেক্টর মার্কো বালিচের নির্দেশনায় আল বায়াত স্টেডিয়ামে ৩০ মিনিট ধরে চলবে এ অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে বিখ্যাত সংগীতশিল্পী, কোরিয়ান ব্যান্ড দল, আন্তর্জাতিক ও স্থানীয় নৃত্যশিল্পীরা উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন। বাংলাদেশ সময় রবিবার (২০ নভেম্বর) রাত আটটায় অনুষ্ঠানটি শুরু হবে।

বিশ্বকে মুগ্ধ করতে চোখ ধাঁধানো অনুষ্ঠান উপহার দিয়ে সব ধরনের চেষ্টা করে গেছে কাতার। বৈশ্বিক মন্দার সময়ে কোটি কোটি ডলার খরচ করেছে দেশটি। আল বায়াত স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক উপস্থিত থাকলেও টিভিতে কোটি কোটি মানুষ উপভোগ করবেন অনুষ্ঠানটি।

ফুটবল অনুরাগীদের চমক উপহার দিতেই উদ্বোধনী অনুষ্ঠানের সব কিছুই গোপন রেখেছে ফিফা। গুঞ্জন রয়েছে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী সংগীত পরিবেশন করা শাকিরা কাতারে থাকছেন না। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নাউ ইজ অল স্লোগান প্রচারের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে লাতিন দল ইকুয়েডর।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102