রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

ইউক্রেন সফরে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাতে দেশটির প্রতি যুক্তরাজ্যের অকুণ্ঠ সমর্থন আছে বলে জানান তিনি।

শনিবার (১৯ নভেম্বর) কিয়েভ সফরে যান তিনি। এ প্রসঙ্গে এক টুইটে ঋষি সুনাক বলেন, স্বাধীনতার জন্য যুদ্ধের অর্থ কী তা যুক্তরাজ্য জানে। আমরা সর্বাঙ্গীনভাবে আপনাদের (ইউক্রেনের) পাশে আছি। খবর ইউক্রিন ফর্ম, বিবিসির।

পাশাপাশি, জেলেনস্কি শনিবার এই দুই নেতার সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করেছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, আমাদের দুই দেশের জন্য ও বিশ্ব নিরাপত্ত‍ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা শক্তিশালী এবং আমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবোই।

উল্লেখ্য, চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার সম্মুখীন হয় রাশিয়া। তবে রাশিয়াও পাল্টা নিষেধাজ্ঞা দিতে ভুল করেনি। নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার মুখে বিশ্ব নিরাপত্তা এখন হুমকির মুখে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102