শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

দক্ষিণমধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ প্রভাব পড়বে না বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সুস্পষ্ট লঘুচাপটি আজ সকাল ৯টার দিকে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণমধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

তিনি বলেন, বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণমধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর দিকে আছে। আরও এক-দুই দিন পর উপকূলে আঘাত হানবে। তবে এর প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর প্রভাবে বাংলাদেশের আকাশে মেঘমালার সৃষ্টি হতে পারে, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। নিম্নচাপের প্রভাব তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলে পড়তে পারে।

মো. আবদুর রহমান বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আকাশে মেঘমালার সৃষ্টি হবে। এর ফলে বাংলার আকাশে মেঘ থাকতে পারে। মূলত আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ মেঘলা থাকলে সাধারণত তাপমাত্রা সামান্য বাড়ে। এই ধারাবাহিকতায় দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এই আবহাওয়াবিদ জানান, আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, সর্বশেষ রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার ও ফেনীতে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানান তিনি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102