বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

১০ ডিসেম্বর শাপলা চত্বরের মতো পরিষ্কার হয়ে যাবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৮১ এই পর্যন্ত দেখেছেন

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, হেফাজতও এমন কথা বলেছিল, শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল। সারা জাতি টেলিভিশনের দিকে তাকিয়ে ছিল। রাত বোধ হয় পোহাবে না। রাতের মধ্যেই আওয়ামী লীগ সরকারের পতন হবে। খালেদা জিয়াও খুশিতে আত্মহারা হয়ে বিএনপি নেতাকর্মীদের বলেছিলেন যে শাপলা চত্বরে গিয়ে হেফাজতের সঙ্গে যোগ দেয়ার জন্য।

এরশাদ সাহেব ফ্রিজ থেকে পানি বের করে হেফাজত নেতাদের পান করাচ্ছিলেন। কিন্তু আমরা কী দেখলাম? রাত আড়াইটা-তিনটার দিকে শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেছে। যদি ১০ই ডিসেম্বর এ রকম কিছু করতে চায়, ওই রকম পরিষ্কার হয়ে যাবে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হৈবতপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি সংগ্রহশালা ও ধান কাটা কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। আওয়ামী লীগের শিকড় অনেক অনেক গভীরে। ইচ্ছা করলেই ১০ই ডিসেম্বর মহাসমাবেশ করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102