মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো মারা গেছেন। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।এতে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত বেনিগনো অ্যাকুইনো ফিলিপাইনের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।অ্যাকুইনোকে অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কমপক্ষে পাঁচ মাস ধরে কিডনির ডায়ালাইসিস করছিলেন এবং সম্প্রতি হার্টের অপারেশন করেছেন।এক বিবৃতিতে সুপ্রিম কোর্টের বিচারপতি মারভিক লিওনেন জানান, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আজ সকালেই সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো আকুইনোর মৃত্যুর খবর পেয়েছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102