রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে পুনাক নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নেতারা।

সোমবার (১৪ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডেতে সংগঠনটির সভানেত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর নেতৃত্বে পুনাক নেতারা আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান।

সাক্ষাৎকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুনাক পুলিশ পরিবারের নারীদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। দিন দিন প্রতিষ্ঠানটির কার্যক্রম ও কলেবর বাড়ছে। তিনি পুনাকের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পুনাক সভানেত্রী পুনাকের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আইজিপিকে অবহিত করেন। তিনি সংগঠনকে আরও উচ্চতায় নিয়ে যেতে আইজিপির সহযোগিতা কামনা করেন।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102