বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় অর্ধশতাধিক দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় কোটি টাকার উপর ক্ষয় ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১১ নভেম্বর) গভীর রাতে পঞ্চগড় সদর বাজারে এ দূর্ঘটনাটি ঘটে। ঘঠনার খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দূর্ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সহায়তায় (পঞ্চগড়, তেঁতুলিয়া, বোদা ও আটোয়ারী) ভয়াবহ এ অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে প্রায় অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। আমরা ব্যাবসায়ীদের সাথে কথা বলে জরিপ করে দেখবো নির্দিষ্ট ভাবে কত টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছুটিরদিন থাকায় বাজারে লোকজন ছিল না। দ্রুত দোকান-পাট বন্ধ করে বাড়ি ফিরে যায় ব‍্যবসায়ীরা। হঠাৎ গভীর  রাতে পঞ্চগড় বাজারের উত্তর অংশে মুড়ি, মুরগি, শুটকি ও চুড়িপট্টিতে আগুন লাগে।
আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পঞ্চগড় ফায়ার সার্ভিস। আগুনের দাবদাহ বাড়তে থাকলে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। প্রায় এক ঘন্টা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102