শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

রিজার্ভ দেশের জনগণের কাজে লাগাচ্ছি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের মহাসমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রিজার্ভ দেশের জনগণের কল্যাণে কাজে লাগাচ্ছি, দেশের টাকা দেশেই রয়েছে। যারা বলেছিল দেশ শ্রীলঙ্কা হবে তাদের মুখে ছাই পড়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশের কোনো উন্নয়ন করেনি, শুধু লুটপাট করেছে। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারেক। তবুও দেশের অগ্রযাত্রা রোধ করতে পারবে না।

সরকারপ্রধান বলেন, যাদের নেতা খুন ও অর্থপাচার মামলায় সাজাপ্রাপ্ত তাদের মুখে আওয়ামী লীগের সমালোচনা মানায় না। যাদের নেতাই বিভিন্ন মামলার আসামি, তাদের মুখে আওয়ামী লীগের সমালোচনা শোভা পায় না। আমাদের অনেক সমালোচনা করছে অনেকে। তারা নাকি উন্নয়ন চোখে দেখে না। এই যে মোবাইল ফোন, ইন্টারনেট এগুলো কে করেছে?

প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের ক্ষেত্রে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যে কোনো পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে। কৃষি উৎপাদন বাড়াতে হবে। আবাদযোগ্য এক ইঞ্চি জায়গাও যাতে অনাবাদি না থাকে তা নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেতাদের প্রতি ইঙ্গিত করে বলেছেন, এইট পাস দিয়ে, মেট্রিক ফেল দিয়ে দেশ চললে উন্নয়ন হয় না। তিনি বলেন, আমরা ক্ষমতায় আসার আগে সরকারে ছিল বিএনপি। ২ দশমিক ৬ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল বিএনপির সময়। আমরা ৪৮ বিলিয়ন পর্যন্ত নিয়েছিলাম। কোভিড টিকা কিনেছি, বিনিয়োগ করেছি, বিমান কিনেছি, পায়রা বন্দর নিজস্ব অর্থায়নে করেছি। এভাবে রিজার্ভ থেকে খরচ হয়েছে। ঘরের টাকা ঘরে থাকছে। দেশের জনগণের উন্নয়নে এই টাকা ব্যবহার করছি। আমাদের এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।

করোনার সময়, গৃহহীনদের ঘর করে দেওয়া সংক্রান্ত সরকারের প্রকল্পে, কৃষকের ধান কেটে দিয়ে, বিভিন্ন সময়ে দুখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি যুবলীগের প্রত্যক নেতাকর্মীকে তিনি ধন্যবাদ জানান।

তাদের উদ্দেশে বলেন, দেশের সেবা করতে হবে, মানুষের সেবা করতে হবে। ইউক্রেন যুদ্ধ, স্যাংকশানের কারণে প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে। প্রতিটি নেতাকর্মীকে বলবো নিজের গ্রামে যান, নিজের জমি চাষ করবেন। অন্যের জমিতে যাতে উৎপাদন হয় তা নিশ্চিত করতে হবে। যে কোনও চাষ, সবজি, গাছপালা লাগাতে হবে। সন্ত্রাস রুখতে হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102