শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

প্রয়াত সাংবাদিক নজির আহমেদের স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৯৩ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে’র (একাংশ) সদস্য প্রয়াত সাংবাদিক নজির আহমেদের স্মৃতিচারণ ও মাগফিরাত কামনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আছর রাজধানী যাত্রাবাড়ী এলাকার মাতুয়াইল আদর্শবাগ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এই সভার আয়োজন করে পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটি নামে একটি সংগঠন। প্রয়াত সাংবাদিক নজির আহমেদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিদ্দিকুর রহমান মাস্টার। এরআগে কোরআন তেলওয়াত করেন মাওলানা ফারুক হোসেন।

সংগঠনের সভাপতি ওমর ফারুক জালালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সোহরাওয়ার্দী‘র সঞ্চালনায় প্রয়াত সাংবাদিক নজির আহমেদের কর্মময় জীবন নিয়ে স্মরণ সভায় আলোচনা করেন, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক সৈয়দ মো: মোরশেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো: আবু জাফর, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, দৈনিক যুগান্তরের খোরশেদ আলম, দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মো: মাসুদ, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, বাংলাদেশ স্বাস্থ্য পরিবেশ ও মানবাধিকার সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,সাংবাদিক হাসান, নাজমুল হাসান, বজলুর রহমান, এ আর হানিফ, ফাহাদ আহমেদ মিঠু, নজরুল ইসলাম সহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেছেন, প্রয়াত নজির আহমেদ একজন সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন। তিনি তার সাংবাদিকতা জীবনে ছিলেন আপোষহীন। তার কর্মজীবনে একজন মানবিক মানুষ হিসেবে তিনি অসংখ্য গুণাবলি রেখে গেছেন। মেধাবী সাংবাদিক নজির আহমেদ কখনোই হারিয়ে যাবেন না।

তিনি তার কাজের মাধ্যমে সকলের মাঝে বেঁচে থাকবেন আজীবন। গত ২৫ অক্টোবর রাত ১১ টায় মুগদা জেনারেল হাসপাতালে সাংবাদিক নজির আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102