বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

যুবলীগের সুবর্ণজয়ন্তী: মাঠেই জুমার নামাজ আদায় করলেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হওয়া নেতাকর্মীরা অংশ নিয়েছেন জুমার নামাজের জামাতে।

শুক্রবার দুপুরের আগেই মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠেছে উদ্যান ও আশপাশের এলাকা। দিনটি শুক্রবার হওয়ায় সেখানেই জুমার নামাজের ব্যবস্থা করা হয়। সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম পাশে সেজন্য আগেই মিম্বর তৈরি করে রাখা হয়েছিল।

দুপুর ১টার দিকে ইমাম নামাজের জন্য মাইকে আহ্বান জানালে হাজার হাজার মানুষ জুমার নামাজে দাড়িয়ে যান। সোয়া ১টায় সবুজ ঘাসের উপরই নামাজ শুরু হয়।

বেলা আড়াইটার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস মহামারী শুরুর পর এটাই প্রথম কোনো রাজনৈতিক সমাবেশ, যেখানে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত হলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102