সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আস্থাভোটে হেরে সুইডেন সরকারের পতন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন (যুক্তরাষ্ট্র): সুইডেনের পার্লামেন্টে আস্থাভোটে হেরে প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন নেতৃত্বাধীন সরকারের পতন ঘটেছে। ৩৪৯ জন এমপির মধ্যে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৮১ জন। ভোট দেওয়া থেকে বিরত ছিলেন ৫১ জন এমপি। দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী আস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়ছেন।

পার্লামেন্টে আস্থাভোটে হেরে যাওয়ায় দেশটির ক্ষমতাসীন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন এখন পদত্যাগ অথবা নতুন সরকার গঠনে আগাম নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় পাবেন।

ফরাসী বার্তাসংস্থা এএফপি বলছে, সুইডেনের পার্লামেন্টের ৩৪৯ আইনপ্রণেতা রয়েছেন। সরকারকে ক্ষমতাচ্যুত করতে ১৭৫ ভোটের দরকার হলেও মোট ১৮১ জন স্টেফান নেতৃত্বাধীন সরকারের বিপক্ষে ভোট দিয়েছেন। ভোটদান থেকে বিরত ছিলেন ৫১ এম পি।

নবনির্মিত ভবনের ভাড়া কমানোর পরিকল্পনা ঘিরে ক্ষমতাসীন মধ্য-বামপন্থী সরকারের ওপর থেকে লেফট পার্টি তাদের সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর জাতীয়তাবাদী সুইডিশ ডেমোক্র্যাটরা পার্লামেন্টে আস্থা ভোটের ডাক দেন।

ডেমোক্র্যাট নেতা জিমি আকেসন পার্লামেন্টে বলেছেন, ক্ষমতাসীন সরকার দেশের জন্য ক্ষতিকর এবং ঐতিহাসিকভাবে দুর্বল। এই সরকারের ক্ষমতায় থাকা উচিত নয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102