রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

লন্ডনে শুরু হয়েছে বাংলা নাট্যোৎসব ‘সিজন অব বাংলা ড্রামা’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: করোনা মহামারী আমাদের প্রিয়জন থেকে আলাদা করেছিলো। বিচ্ছিন্ন ভগ্ন হৃদয়গ্রস্থ মানুষ আবারো মিলিত হওয়ার আশায় পাড়ি দিয়েছে সেই সংকটকাল। করোনার ওই নিষ্ঠুর সময়কার আশা—নিরাশার দোলাচলে সাজানো চমতকার এক নৃত্যনাট্যের মঞ্চায়নের মধ্যদিয়ে পর্দা উঠলো এবারের সিজন অব বাংলা ড্রামার।

গত ৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৭টায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে হয় এই উদ্বোধনী আয়োজন। শুরুতে মাসব্যাপী এ আয়োজনের নানা দিক নিয়ে কথা বলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আর্টস ডেভেলপমেন্ট অফিসার রুকসানা বেগম। তাঁর সঞ্চালনায় একে একে আয়োজক, সহযোগী ও অতিথিরা বক্তব্য রাখেন। এরপরই টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার এবারের উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।

তারপরই শুরু হয় এবারের উদ্বোধনী পরিবেশনা সিজনাল হিউজ। এটি পরিবেশন করে সুশ্মিতা গাঙ্গুলী ড্যান্স কোম্পানি। এর প্রধান চরিত্রে অভিয়ন করেন ভারতীয় ক্লাসিকাল নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার সুশ্মিতা গাঙ্গলী। গানে, গল্পে ও কথার সঙ্গে নৃত্য ও অভিনয়ে তুলে ধরা হয় করোনাকালীন বিচ্ছেদ জয়ের গল্প।

বিলেতে বাংলাদেশিদের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার বৃহত্তম আয়োজন ‘সিজন অব বাংলা ড্রামা’।  ৪ নভেম্বর শুরু হওয়া মাসব্যাপী এ আয়োজন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন ভেন্যুতে হবে নানা আয়োজন।

পরদিন ৫ নভেম্বর ছিলো কবি জীবনান্দ দাশের লেখা, জীবন ও মৃত্যুর রহস্য নিয়ে ব্যতিক্রমী এক পরিবেশনা। এটি উপস্থাপন করে মুকুল অ্যান্ড ঘেটু টাইগার্স। আর ৬ নভেম্বর রোববার ছিলো কয়েকটি পরিবেশনা। এদিন ব্রাডি আর্টস সেন্টারে দুপুর ১২টা থেকে পরিবেশিত হয় মহিলা অঙ্গন পরিবেশিত সানডে ইজ শাড়ী ডে। আর বিকাল সাড়ে ৭টায় ছিলো বাংলাদেশ উদীসী শিল্পীগোষ্ঠী ইউকে সংসদ পরিবেশিত অজ্ঞাতনামা শীর্ষক নাটিকা। একইদিন কবি নজরুল সেন্টারে ছিলো আরেকটি আয়োজন—  মুকুল অ্যান্ড ঘেটু টাইগার্স পরিবেশিত রিডিং।

এবারের আয়োজন মূল প্রতিপাদ্য— ‘মতপ্রকাশের স্বাধীনতা’ এবং ‘আত্মপরিচয়’ (ফ্রিডম অব পীস অ্যান্ড সেল্ফ আইডেনটিটি)। বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা অংশ নেবেন মঙ্গের পরিবেশনায়। মঞ্চ নাটক, গীতি নাট্য ও নৃত্য নাট্যের মাধ্যমে তুলে ধরা হবে মতপ্রকাশের স্বাধীনতা এবং আত্মপরিচয়ের গুরুত্ব ও নানা সংগ্রামের কথা। বাংলা ও বাংলাদেশিদের ইতিহাস—ঐতিহ্যকে তুলে ধরে আছে বেশ কয়েকটি পরিবেশনা।

দীর্ঘ প্রায় দুই দশক ধরে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নভেম্বর মাসব্যাপী ‘সিজন অব বাংলা ড্রামা’র আয়োজন করে আসছে। টাওয়ার হ্যামলেটসে ২০০৩ সালে শুরু হওয়া বাংলা নাট্যোৎসবের এটি ১৯ তম আয়োজন। মঞ্চ নাটকের পাশাপাশি গানে, গল্পে, কবিতায় ও আলোচনায় তুলে ধরা হবে জীবন সংগ্রামের গল্প।

উৎসবের পরবর্তী আয়োজনগুলোর মধ্যে রয়েছে— ৮ নভেম্বর লন্ডন বাংলা প্রেসক্লাবের আয়োজনে মতপ্রকাশের স্বাধীনতা ও আত্মপরিচয় নিয়ে লেকচার। এটি অনুষ্ঠিত হবে বিকাল ৩টা ৩০ থেকে এস্টোন পিন্টার স্টুডিওতে। ৯ থেকে ১২ নভেম্বর কুইনমেরি ইউনিভার্সিটি অডিটোরিয়ামে ‘সার্কাস’ পরিবেশন করবে মার্বেল সিনিউ।

১১ নভেম্বর ব্রাডি আর্ট সেন্টারে সুফি সুপ পরিবেশন করবে ‘হাউ টু মেক রাইস’। একই ভেন্যুতে ১২ নভেম্বর মঞ্চায়ন হবে আয়না আর্টসের ‘টেলিগ্রাম’। ১৩ নভেম্বর ব্রাডি আর্টস সেন্টারে ওয়াও ক্রিয়েটিভ আর্টস পরিবেশন করবে ‘এ কিউরিয়াস জার্নি থ্রু দ্য গোল্ডেন এইজ’। একইদিন ব্রিটিশ বাইলেঙ্গয়াল পয়েট্রি কালেকটিভ পরিবেশন করবে ‘টকিং প্রাইড ইন হিস্টোরি’। এস্ট্রোন পিন্টার স্টুডিওতে এ আয়োজন অনুষ্ঠিত হবে বিকাল ৬টা থেকে।

১২ নভেম্বর থিয়েটার শৈশবের আয়োজনে বেঙ্গলি পয়েট্রি ওয়ার্কশপ। স্বাধীনতা ট্রাস্টের আয়োজনে ১৫ নভেম্বর দুপুর ২টায় আলতাব আলী পার্ক থেকে শুরু হবে ‘বেঙ্গলি হিস্টোরি ওয়াক’। দি স্পেইস থিয়েটারে ১৫ ও ১৬ নভেম্বর হবে পূর্বানাটের পরিবেশনা ‘সেক্টর ১২’। ব্রাডি আর্টস সেন্টারে তাল তরঙ্গ পরিবেশন করবে ‘একুশে গল্প’।

১৯ নভেম্বর এস্ট্রোন পিন্টার্স স্টুডিওতে পিয়ার আলীর ভাঙ্গা মুখ। পরিবেশন করবে বাংলা কানেকশান। একইদিন ব্রাডি আর্টস সেন্টারে ‘আটই ফালগুন’ (২১ ফেব্রুয়ারি) পরিবেশন করবে ডকল্যান্ডিস থিয়েটার কোম্পানি। ২০ নভেম্বর ব্রাডি আর্টস সেন্টারে ম্যাসেজ কালটার গ্রম্নপের পরিবেশনা ‘এ ব্রোকেন ড্রিম’। ২৬ নভেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্র ইউকের পরিবেশনা ‘দি লাভ সংস’। এটিও হবে ব্রাডি আর্টস সেন্টারে। আর ২৭ নভেম্বর ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে মাসব্যাপী এই উৎসবের শেষ পরিবেশনা ‘বাংলিশ’। এটি পরিবেশন করবে ট্রিওআর্টস প্রেজেন্টস। এর পাশাপাশি ব্রাডি আর্টস সেন্টারে থাকছে এস এম আসাদের মাসব্যাপী একক চিত্র প্রদর্শণী। ১ থেকে ১৫ নভেম্বর কবি নজরুল সেন্টারে ‘ক্রিয়েটিভ মেমোরি’ শীর্ষক প্রদর্শণী।

এছাড়াও ১৫ নভেম্বর দ্য ঐতিহ্য জো কালেকটিভের আয়োজনে প্যানেল ডিসকাশন: দ্য রোল অব আর্টস অ্যান্ড ক্রাফটস ইন স্ট্যাবলিশিং কালচার। ১৬ নভেম্বর রেস্টলেস বিংয়ের আয়োজনে ‘বিদ্রোহী’, ১৭ নভেম্বর ব্রিটবাংলার আয়োজনে আমি বেঙ্গলি: ফ্রম এ ফিমেইল পার্সেপেক্টিভ, ২০ নভেম্বর আর্টস উইথআউট বর্ডারের আয়োজন ‘ইউজ ইউর ওয়ার্ডস’ এবং ২২ নভেম্বর টামারাইন্ড থিয়েটার কোম্পানির আয়োজনে অপেন ড্রেস রিহার্সাল: লেজেন্ড অব দ্য ব্লেক লোটাস পরিবেশিত হবে। মঞ্চ নাটকের আয়োজনগুলো শুরু হবে সাড়ে ৭টায়। আর ডোর অপেন ৭টা থেকে। কিছু আয়োজন বিনামূল্যে দেখার সুযোগ রয়েছে। স্বল্পমূল্যে পাওয়া যাবে বাকী আয়োজনের টিকিট। শো শুরু হওয়ার আগে ডোর থেকে টিকিট কেনা যাবে।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102