শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

করোনা সংক্রমণ রোধে রাজশাহী ঢাকা সড়কে বাস চলাচল বন্ধ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪৭৭ এই পর্যন্ত দেখেছেন

তন্ময় দেবনাথ: করোনাভাইরাস এর সংক্রমণ ঠেকাতে রাজশাহীর সাথে ঢাকার দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ছয়টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকাগামী সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটু বলেন, বাস চলাচল অনেকদিন থেকেই বন্ধ আছে। তবে বানেশ্বর থেকে যে বাসগুলো চলাচল করছিল,সেগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন যে ৭ টি জেলা লকডাউন এর আওতায় আনা হয়েছে সে সব জেলা এড়িয়ে ঢাকা শহরের বাস চলাচল করা সম্ভব নয়। সেইজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকাগামী দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ থাকবে। এদিকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে যারা অগ্রিম টিকিট নিয়েছেন সেসব যাত্রীরা অনেকটাই ভোগান্তিতে পড়েন। যদিও দূরপাল্লার বাসের টিকিট কাউন্টার থেকে যাত্রীদের টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102