রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

নারী নির্যাতন মামলায় সাংবাদিক ইলিয়াস গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৪০২ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র: চুরি ও নারী নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে গ্রেফতার হয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। স্থানীয় সময় সোমবার গ্রেফতার হন তিনি। একাধিক প্রবাসী সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র মহিলা দলের নেত্রী নীরা রাব্বানী দায়েরকৃত চুরি ও নারী নির্যাতনের  মামলায় গ্রেফতার হয়েছেন সাংবাদিক ইলিয়াস।

এর আগে গত ২২ অক্টোবর নিউইয়র্কে বিএনপি নেতা জ্যাকব মিল্টন ও নেত্রী নীরা রাব্বানীর সঙ্গে ইলিয়াসের হাতাহাতির ঘটনা ঘটে।

ওই ঘটনার প্রেক্ষিতে নিউইয়র্ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নীরা রাব্বানী।

২২ অক্টোবরের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। সেখানে ইলিয়াসকে উত্তেজিত অবস্থায় অশ্লীল ভাষায় কথা বলতেও দেখা গেছে। এমনকি ওই নারীকেও গালাগালি করেন তিনি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102