বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

তেতুলিয়ায় ইভটিজিং এর দায়ে দন্ডিত ১

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

তেতুলিয়া সংবাদদাতাঃ  তেঁতুলিয়ায় ইভটিজিং এর দায়ে আবু হানিফ (৫০) নামের এক ব্যক্তিকে মোবাইল কোর্টে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কালান্দিগঞ্জ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে গোলে রায়হান শিক্ষা নিকেতনের ছাত্রীকে ইভটিজিং করাকালীন সময়ে আবু হানিফ নামের উক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত হানিফ ছাত্রীদেরকে ইভটিজিংয়ের কথা স্বীকার করায় দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দণ্ডাদেশ প্রধান করেন।
দণ্ডপ্রাপ্ত আবু হানিফ শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার কালান্দিগঞ্জ গ্রামের মরহুম ইব্রাহিমের পুত্র।

এ সময় তেঁতুলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া ও তেঁতুলিয়া মডেল থানার এসআই আমানুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102