রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন ৩১ ডিসেম্বর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। আগের দিন ৩০ ডিসেম্বর শুক্রবার ২৪তম দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সোমবার সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১০ ডিসেম্বর শনিবার থেকে ১২ ডিসেম্বর সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময়। মনোনয়নপত্র গ্রহণের শেষ সময় ১২ ডিসেম্বর সোমবার রাত ১০টা। মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর শনিবার রাত ১০টা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৮ ডিসেম্বর রবিবার। ৩১ ডিসেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেয়া হবে।

দু’বছর মেয়াদী কমিটির (১ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত) নির্বাচনের জন ৮ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মো. মোস্তফা-ই-জামিলকে চেয়ারম্যান করে সদস্য করা হয়েছে, জাফর ইকবাল, এস এ এম শওকাত হোসেন,মিনার মনসুর, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া),শামীমা চৌধুরী, মো. মনিরুজ্জামান ও নবনীতা চৌধুরীকে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102