রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

মেঘলা আকাশে থাকবে শুষ্ক আবহাওয়া ও কুয়াশা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৩৩৩ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলসহ সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও সোমবার ভোরে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে। এদিন সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রোববার (৬ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার, যা উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছিল। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬০ শতাংশ। সোমবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে।

আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে। এর পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের শেষ দিকে তাপমাত্রা হ্রাস পেতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102