বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: প্রতি বছরের মতো এ বছরও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডানের আম্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’।

সম্প্রতি প্রকাশিত এ তালিকায় ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তিত্ব হিসাবে মনোনয়ন পেয়েছেন ভারতের জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি এবং ‘ওম্যান অব দ্য ইয়ার’ তথা বর্ষসেরা নারী হিসাবে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান অনুবাদক আয়েশা আবদুর রহমান বিউলি।

প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় শীর্ষে রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমিনি, কাতারের আমির শেখ তামিম বিন হামদ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও পাকিস্তানের শীর্ষ আলেম মুফতি তকি উসমানি। এমএম নিউজ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102