বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

মৌলভীবাজারে ভারতীয় ৪ নাগরিক অস্ত্রসহ আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগান এলাকা থেকে অস্ত্রসহ চার ভারতীয়কে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন, সতিন্দ্র রিয়াং (২১) নিরঞ্জ রিয়াং (২৮) সম্রাট রিয়াং (২১) ও সুমিরন রিয়াং (৩১)। তাদের সঙ্গে আরও দু’জন ছিলেন। তারা পালিয়ে গেছে। তাদের কাছ থেকে মোট ছয়টি এক নলাকা বন্ধুক ও ১০টি কার্টিজ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী জানান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুলেমান ও স্থানীয় লোকজনের সহায়তায় বাঘাছড়া চা বাগানের রাঙ্গে নামক এলাকা থেকে তাদের সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে জানা যায়, ওরা ভারতীয় নাগরিক।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা হয়তো বন্যপ্রাণি শিকারের জন্য ত্রিপুরা থেকে অবৈধ অনুপ্রবেশ করেছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102