শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

ব্যাংক লেনদেন ১০টা থেকে সাড়ে ৩টা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক প্রতিবেদক: ব্যাংকের লেনদেন ও অফিস সময়সূচিতে পরিবর্তন আনলো বাংলাদেশ ব্যাংক। সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন এবং ৫টা পর্যন্ত অফিস খোলা থাকবে।

১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

সাধারণত ব্যাংকে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন ও ৬টা পর্যন্ত অফিস সময় থাকে। তবে বিদ্যুৎ -জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের কারণে ব্যাংকে বর্তমানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস এবং ৩টা পর্যন্ত লেনদেন চলছে।

সম্প্রতি সরকারি অফিস শুরু ও শেষের সময় ১ ঘণ্টা করে বাড়ানোর পর ব্যাংকগুলোর সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত কার্যকরের পর ব্যাংকের অফিস সময় এক ঘণ্টা কমবে। বর্তমানে অফিস শুরু ও শেষের সময় এক ঘণ্টা এগোলেও আগের মতোই অফিস সময় ৮ ঘণ্টা এবং লেনদেন সময় ৬ ঘণ্টা বহাল আছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102