শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

জেলহত্যা দিবস সরকারিভাবে পালনের বিষয়টি উচ্চ পর্যায়ে: কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার দাবির বিষয়টি বাস্তবায়ন করা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশে হত্যা, সন্ত্রাস ও রাজনৈতিক ষড়যন্ত্রের মূলহোতা বিএনপি। শেখ হাসিনার নেতৃত্বে হত্যা, সন্ত্রাস চিরতরে বন্ধ করতে হবে।

জেলহত্যা দিবসকে জাতীয় দিবস ঘোষণার দাবি নিয়ে স্পিকারকে স্মারকলিপি দিয়েছেন জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দীন আহমদের ছেলে তানজীম আহমদ সোহেল তাজ। একই দাবিতে প্রধানমন্ত্রীকেও স্মারকলিপি দিয়েছেন তিনি।

সোহেল তাজের অন্য দুটি দাবি হচ্ছে-১০ এপ্রিল বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা এবং জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে শহীদদের ও বীর মুক্তিযোদ্ধাদের জীবনীসহ পূর্ণাঙ্গ ইতিহাস সর্বস্তরের পাঠ্যপুস্তক, সিলেবাসে অন্তর্ভুক্ত করা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102