সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :

ডাক্তারি পেশায় কণ্ঠশিল্পী ঐশী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে আগেই পরিচিতি পেয়েছেন ফাতিমা তুয যাহরা ঐশী। এবার এই গায়িকা যোগ দিয়েছেন ডাক্তারি পেশায়। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে তিনি নিজের ফেসবুক আইডিতে সুখবরটি জানিয়েছেন।

ঐশী জানান, তিনি রাজধানীর বেসরকারি হাসপাতাল শমরিতা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে কার্ডিওলজি বিভাগের ডাক্তার হিসেবে যোগ দেন।

ফেসবুক পোস্টে ঐশী লিখেছেন, আলহামদুলিল্লাহ্‌, কার্ডিওলজি বিভাগের কর্মরত চিকিৎসক হিসেবে সিসিইউ এর মেডিকেল অফিসার হিসেবে নতুন জীবন শুরু করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

এর আগে এমবিবিএস সম্পন্ন করে ঐশী তার পরিবার, শিক্ষক এবং বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। পাশাপাশি সবার কাছে দোয়াও চেয়েছেন।

ঐশী ২০১৫-১৬ শিক্ষাবর্ষে রাজধানীর এম এইচ শমরিতা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন। ২০২১ সালে তার এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশ পায় এবং তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। গানের পাশাপাশি তিনি এবার চিকিৎসা পেশায় নিজেকে যুক্ত রাখছেন।

২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা ঐশীর। ২০১৯ সালে ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় ‘মায়া, মায়া রে…’ গানটি গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তরুণ এই সংগীত তারকা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102