বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অবলোকন করেন সেনাপ্রধান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সৌদি আরব সফরকালীন সময়ে সৌদি আরবের অলিম্পিক কমিটির ভাইস প্রেসিডেন্ট যুবরাজ ফাহাদ বিন জালাওই বিন আব্দুল আজিজের সাথে সাক্ষাতে ক্রীড়া উন্নয়ন নিয়ে আলোচনা করেন। ছবি: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অবলোকন শেষে গত ৩০ অক্টোবর দেশে ফিরেছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ২৮ অক্টোবর সৌদি আরবের রিয়াদে সৌদি গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বন্দর বিন আব্দুল আজিজ।

প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী এবং আয়োজক কমিটির সভাপতি আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের বিশেষ আমন্ত্রণে গত ২৭ অক্টোবর সৌদি আরব গমন করেন। তিনি বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ এবং বিভিন্ন প্রতিযোগিতা অবলোকন করেন। এ সময় তিনি সৌদি ন্যাশনাল গেমসের আয়োজক কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং আয়োজক কমিটির নিমন্ত্রণে রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করেন।

এছাড়া সেনাবাহিনী প্রধান সৌদি আরবের অলিম্পিক কমিটির ভাইস প্রেসিডেন্ট যুবরাজ ফাহাদ বিন জালাওই বিন আব্দুল আজিজের সাথে সাক্ষাতের সময় উভয় দেশে ক্রীড়া উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102