রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

দেশের মিডিয়াগুলো স্বাধীনভাবে কাজ করছে: স্বরাষ্টমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ করে না দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের মিডিয়াগুলো স্বাধীনভাবে কাজ করছে।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মিডিয়াগুলো স্বাধীনভাবে কাজ করছে। আমি যেখানে গিয়েছি, সেখানেই মিডিয়া ব্যক্তিত্বদের উপস্থিতি দেখেছি। তার মানে সারাদেশে মিডিয়া কর্মীদের বিচরণ রয়েছে। ফলে দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যাচ্ছে।

তিনি বলেন, দেশের উন্নয়নে গণমাধ্যমকর্মীদের আরও অবদান রাখতে হবে। সারাদেশের বিভিন্ন খবরের পাশাপাশি পজিটিভ নিউজগুলোও প্রকাশ করতে হবে। এতে যারা ভালো কাজ করে তারা উৎসাহ পায়। চ্যানেল আই কৃষি নিয়ে কাজ করছে, ফলে খামারিরা উৎসাহিত হয়েছে। মিডিয়াকর্মীদের অনেক সময় নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। সেগুলো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব সময় সমাধান করছি।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলার প্রকাশক চৌধুরী নাফিজ সারাফাত।

উল্লেখ্য, ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২’ এ এবার চারটি ক্যাটাগরিতে ১০টি পুরস্কারের জন্য ১১ জন বিজয়ী হয়েছেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102