শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

পদোন্নতি পেয়ে উপসচিব ২৫৯ কর্মকর্তা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৩৮ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৫৯ জন কর্মকর্তা। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে নিয়মিত ব্যাচ বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮২ জন। বাকিরা অন্যান্য ক্যাডারের কর্মকর্তা। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র জনপ্রশাসনের ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে দেখা গেছে, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১০ জন বিদেশে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব হিসেবে কর্মরত আছেন। বাকি ২৪৯ জন দেশে বিভিন্ন দপ্তর সংস্থায় কর্মরত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদান করে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। যোগদানের তারিখ থেকে পদোন্নতিপ্রাপ্ত পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে বৈদেশিক ভাতা ও বিনোদন ভাতার ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের মূল পদের নির্ধারিত হার প্রোযোজ্য হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102