রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

প্রতারণা মামলায় ভোরের পাতার সম্পাদক গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: জালিয়াতি ও প্রতারণা মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। কাজী এরতেজা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পিবিআই সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ।

গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় পিবিআই জানিয়েছে, চলতি বছরের গত ১০ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই বাদী হয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিরা হলো আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সি।

অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ বলেন, মামলার তদন্তে ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টতা পাওয়ায় কাজী এরতেজাকে গুলশান-২ অফিস থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পিবিআিইয়ের একটি দল।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102